৪০ বছর পর কি ফিরছে অকাল গরম? এক ধাক্কায় ৩০ ডিগ্রিতে পারদ, আবহাওয়ায় ব্যাপক রদবদল
February 11, 202610:07 am

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতা-সহ রাজ্যজুড়ে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। শুষ্ক আবহাওয়ার প্রভাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁতে পারে, যার ফলে শীতের আমেজ কাটিয়ে গরমে অস্বস্তি বাড়বে জনজীবনে।
আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত দুই বঙ্গের সব জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আজ সকালে দার্জিলিং ও জলপাইগুড়িতে হালকা কুয়াশা দেখা গেলেও কোনো সতর্কতা জারি করা হয়নি। বুধবারের পর থেকে তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী গ্রাফ বজায় থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতেও আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে, যা শীত বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।