লাভজনক হলেও কেন ছাঁটাই? গুগলের এই সিদ্ধান্তেই বাড়ছে কর্মীদের দুশ্চিন্তা!

লাভজনক হলেও কেন ছাঁটাই? গুগলের এই সিদ্ধান্তেই বাড়ছে কর্মীদের দুশ্চিন্তা!

রেকর্ড আয়ের মাইলফলক ছুঁয়েও ছাঁটাইয়ের পথে গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-র দাপটে সংস্থার ব্যবসায়িক মডেলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন চিফ বিজনেস অফিসার ফিলিপ সিন্ডলার। যেসব কর্মী দ্রুত পরিবর্তনশীল এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না, তাদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেওয়া হয়েছে। এই ‘ভলান্টারি এক্সিট’ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী কর্মীরা নির্দিষ্ট সেভারেন্স প্যাকেজ বা আর্থিক সুবিধা পাবেন।

সংস্থার গ্লোবাল বিজনেস অর্গানাইজেশনসহ সেলস ও কর্পোরেট ডেভেলপমেন্ট বিভাগের কর্মীদের জন্য এই সুযোগ থাকছে। তবে আমেরিকার কাস্টমার সেলস টিমের কর্মীরা এই প্যাকেজের সুবিধা পাবেন না বলে মেমোতে জানানো হয়েছে। মূলত এআই প্রযুক্তির ওপর বাড়তি গুরুত্ব দিতেই অ্যামাজন বা মেটার মতো গুগলও এখন কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে, যা টেক দুনিয়ায় নতুন জল্পনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *