একবার চার্জেই ৪৫০ কিমি! বাজারে আসছে ভিনফাস্টের সস্তা ইলেকট্রিক ফ্যামিলি কার

একবার চার্জেই ৪৫০ কিমি! বাজারে আসছে ভিনফাস্টের সস্তা ইলেকট্রিক ফ্যামিলি কার

ভিয়েতনামের গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট ভারতে তাদের নতুন ইলেকট্রিক MPV ‘লিমো গ্রিন’ লঞ্চ করতে চলেছে। ১৮ লক্ষ টাকা প্রাথমিক দামের এই গাড়িটিতে থাকছে ৬০.১৩ kWh ব্যাটারি প্যাক এবং ২০১ bhp শক্তির ইলেকট্রিক মোটর। ফাস্ট চার্জারের মাধ্যমে মাত্র ৩০ মিনিটে এর ব্যাটারি ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব হবে, যা একবার পূর্ণ চার্জে প্রায় ৪৫০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম।

অন্যদিকে, নিসানও বাজারে আনছে তাদের নতুন ৭-সিটার ফ্যামিলি কার ‘গ্রাভিট’। আকর্ষণীয় ডিজাইন ও আধুনিক ইন্টেরিয়র সমৃদ্ধ এই গাড়িটিতে থাকছে ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন। ৬ লক্ষ টাকা থেকে শুরু হওয়া এই মডেলটি মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যেই এই শক্তিশালী ফ্যামিলি কারগুলো ভারতীয় সড়কে দাপিয়ে বেড়াতে প্রস্তুত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *