ভাগ্য বদলাতে পারে আপনার আজই জানুন শুক্রবারের রাশিফল ও শুভক্ষণ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। গ্রহের প্রভাবে আজ সৃজনশীল কাজে অপ্রত্যাশিত সুযোগ ও নতুন দিশা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। মিথুন ও বৃশ্চিক রাশির জাতকদের ব্যবসায়িক উন্নতির যোগ থাকলেও বৃষ রাশির ব্যক্তিদের আজ বিতর্ক এড়িয়ে সাবধানে চলা উচিত। বিশেষ করে যারা আজ জন্মদিন উদযাপন করছেন, তাদের জীবনে ইউরেনাসের প্রভাবে বড় কোনো ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে।
আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে ধনু ও তুলা রাশির জাতকদের বিশেষ সচেতনার পরামর্শ দেওয়া হয়েছে। আজকের দিনটি মীন রাশির জন্য প্রশাসনিক চাপের হলেও সিংহ রাশির ক্ষেত্রে সৃজনশীল কাজে লাভের ইঙ্গিত দিচ্ছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নীল ও গোলাপী রং আজ সৌভাগ্য বয়ে আনতে পারে। দিনভর একাধিক শুভ সময় থাকলেও দুপুর ২টা ২৬ মিনিটের পর দ্বাদশী তিথি শুরু হওয়ায় কাজে বাড়তি সতর্কতা প্রয়োজন। শুভ সংখ্যা ৪, ১৩ ও ২২।