বাজেট পরবর্তী সময়ে কি আরও সস্তা হলো সোনা এবং আজ কিনলে কি মিলবে বড়সড় লক্ষ্মীলাভ – এক ঝলক NEWS বাংলা

বাজেট পরবর্তী সময়ে কি আরও সস্তা হলো সোনা এবং আজ কিনলে কি মিলবে বড়সড় লক্ষ্মীলাভ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকেই নিম্নমুখী সোনার বাজারদর। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে হলুদ ধাতুর দামে পতন অব্যাহত থাকায় স্বস্তির নিশ্বাস ফেলছেন মধ্যবিত্ত ক্রেতারা। বর্তমানে প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৩১৬ টাকা এবং ২২ ক্যারেট গয়না সোনা বিকোচ্ছে ১৪,৫৫০ টাকায়। তবে মনে রাখবেন, এই নির্ধারিত মূল্যের সাথে অতিরিক্ত ৩ শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ যুক্ত হয়ে গয়নার চূড়ান্ত দাম নির্ধারিত হবে।

বিয়ের মরশুমে সোনার পাশাপাশি রুপোর দামেও চলছে ব্যাপক ওঠানামা। শুক্রবার ১ কেজি রুপোর বাজারমূল্য দাঁড়িয়েছে ২,৬৫,৭৭১ টাকায়। ভারতের বিভিন্ন শহরে স্থানীয় কর ও চাহিদার ভিত্তিতে দামের কিছুটা হেরফের হতে পারে বলে জানাচ্ছে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। বিনিয়োগ বা গয়না তৈরির ক্ষেত্রে বর্তমানের এই পড়তি বাজারদর ক্রেতাদের জন্য বিশেষ লাভজনক হতে পারে। তবে বিক্রির ক্ষেত্রে ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম মিলবে ১৩,৯৩৭ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *