সোনা ও রুপোর মুদ্রা কি আজও বাজারে চলছে জানুন কোন কোন দেশে পাবেন এই অমূল্য সম্পদ – এক ঝলক NEWS বাংলা

NEWS DESK : ডিজিটাল লেনদেনের যুগেও দক্ষিণ আফ্রিকা, কানাডা, আমেরিকা ও চিনের মতো দেশগুলোতে সোনা ও রুপোর মুদ্রার প্রচলন শেষ হয়ে যায়নি। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ‘ক্রুগের্যান্ড’ কিংবা আমেরিকার ‘গোল্ড ঈগল’ বর্তমানে আইনি স্বীকৃত মুদ্রা হলেও এগুলো মূলত বিনিয়োগ ও সম্পদ জমানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। মুদ্রাস্ফীতি ও ধাতুর আকাশছোঁয়া দামের কারণে দৈনন্দিন কেনাকাটায় সরাসরি এই মুদ্রার ব্যবহার বন্ধ হলেও আন্তর্জাতিক বাজারে এর চাহিদা এখনও তুঙ্গে।
এক সময় বাণিজ্যে রুপোর মুদ্রার ব্যাপক আধিপত্য থাকলেও বর্তমানে তা মূলত স্মারক বা সংগ্রাহকদের সম্পদ হিসেবেই সীমাবদ্ধ রয়েছে। মেক্সিকোর মতো দেশগুলো নব্বইয়ের দশকে রুপোর মিশ্রণে তৈরি পেসো বাজারে আনলেও বর্তমানে তা সস্তা ধাতব সংকর দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। মূলত ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা, সরকারি মজুত এবং ব্যক্তিগত বিনিয়োগের খাতিরেই আধুনিক বিশ্বে এই মূল্যবান ধাতু মুদ্রাগুলো আজও তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।