বসন্তের শুরুতেই সিকিমে তুষারপাতের রোমাঞ্চ আর উত্তরবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ

বসন্তের শুরুতেই সিকিমে তুষারপাতের রোমাঞ্চ আর উত্তরবঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ

উত্তরবঙ্গজুড়ে এখন বসন্তের আমেজ থাকলেও লাগোয়া সিকিমের উঁচু এলাকায় শুরু হয়েছে তুষারপাত। নাথু-লা, শেরথাং ও ছাঙ্গু উপত্যকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের জেরে পর্যটকদের ভিড় উপচে পড়ছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রা নামায় পাহাড়ের ওপরের অংশ সাদা বরফে ঢেকেছে, যা পর্যটনের পালে হাওয়া দিচ্ছে।

অন্যদিকে, সমতলের জেলাগুলোতে দিনের তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু-দিনে উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও ডুয়ার্স ও পাহাড়ি এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *