স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ফ্রন্ট ক্যামেরা ডিটেইলস ফাঁস, থাকছে বড় চমক

স্যামসাং গ্যালাক্সি S26 আল্ট্রার ফ্রন্ট ক্যামেরা ডিটেইলস ফাঁস, থাকছে বড় চমক

প্রযুক্তি জায়ান্ট স্যামসাং তাদের বহুল প্রতীক্ষিত ‘গ্যালাক্সি S26’ সিরিজ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার আইস ইউনিভার্সের তথ্য অনুযায়ী, এই সিরিজের প্রিমিয়াম মডেল গ্যালাক্সি S26 আল্ট্রাতে সেলফি ও ভিডিও কলের জন্য f/2.2 অ্যাপারচারসহ ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। যা পূর্ববর্তী মডেল S25 আল্ট্রার অনুরূপ হলেও এর কার্যক্ষমতায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া থাকবে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্টফোনটিতে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী প্রাইমারি সেন্সরসহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ সুবিধা মিলতে পারে। ডিভাইসটিতে ৬.৯ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে এবং কর্নিং গরিলা আর্মার ২ সুরক্ষা ব্যবহারের কথা জানা গেছে।

দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য ফোনটিতে থাকছে ৫০০০ mAh ব্যাটারি, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আকর্ষণীয় ছয়টি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। এছাড়া উন্নত কানেক্টিভিটি এবং ম্যাগনেটিক কেসের মাধ্যমে ২৫ ওয়াট ওয়ারলেস চার্জিং সুবিধাও অন্তর্ভুক্ত থাকতে পারে। সান ফ্রান্সিসকোতে আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফোনটির আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *