২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ: গ্রহদোষ কাটাতে জপ ও শাস্ত্রীয় বিধি

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ: গ্রহদোষ কাটাতে জপ ও শাস্ত্রীয় বিধি

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ আজ মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টে ২৬ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে শেষ হবে। আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই সময়টি অত্যন্ত প্রভাবশালী বলে বিবেচিত হয়। এই মহাজাগতিক চলাকালীন নির্দিষ্ট নিয়ম ও মন্ত্র জপ করলে জীবনের অশুভ প্রভাব এবং নেতিবাচক শক্তি দূর হয়ে সৌভাগ্য বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।

বিশেষজ্ঞদের মতে, গ্রহণ চলাকালীন সূর্য গায়ত্রী, মহামৃত্যুঞ্জয় বা রাহু-কেতুর শান্তিমন্ত্র পাঠ করা অত্যন্ত ফলদায়ী। শান্ত মনে আসনে বসে তুলসী বা রুদ্রাক্ষের মালায় ইষ্ট দেবতার নাম স্মরণ করলে গ্রহদোষ খণ্ডন হয়। তবে শাস্ত্র অনুসারে এই সময়ে ভোজন, নিদ্রা বা ধারালো বস্তুর ব্যবহার নিষিদ্ধ। বিশেষ করে গর্ভবতী নারীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গ্রহণ পরবর্তী সময়ে স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান এবং সাধ্যমতো অন্ন বা অর্থ দান করার বিধান রয়েছে। যদিও বিজ্ঞানীদের কাছে এটি কেবলই একটি মহাজাগতিক ঘটনা, তবে বহু মানুষ ধর্মীয় বিশ্বাস ও পরম্পরা মেনে দিনটি অতিবাহিত করেন। সঠিক নিয়ম পালনে গ্রহের বিরূপ প্রভাব কাটিয়ে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *