রুপোলি পর্দায় মারাঠা শৌর্য: প্রকাশ্যে এল রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’-র ফার্স্ট লুক

রুপোলি পর্দায় মারাঠা শৌর্য: প্রকাশ্যে এল রিতেশ দেশমুখের ‘রাজা শিবাজি’-র ফার্স্ট লুক

ছত্রপতি শিবাজি মহারাজের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশ্যে এল ঐতিহাসিক ছবি ‘রাজা শিবাজি’-র প্রথম পোস্টার। অভিনেতা রিতেশ দেশমুখের পরিচালনায় এই ছবিতে তাঁকে স্বরাজ প্রতিষ্ঠার লড়াকু যোদ্ধা-রাজার রূপে দেখা যাচ্ছে। জিও স্টুডিওস ও মুম্বই ফিল্ম কো ম্পা নির যৌথ উদ্যোগে নির্মিত এই ছবির ফার্স্ট লুক সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

তারকাসমৃদ্ধ এই চলচ্চিত্রে রিতেশের পাশাপাশি সঞ্জয় দত্ত, বিদ্যা বালান, অভিষেক বচ্চন ও ফারদিন খানের মতো প্রথিতযশা শিল্পীরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন। ছবির সংগীত পরিচালনায় রয়েছেন অজয়-অতুল এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে ও জেনেলিয়া দেশমুখ। ‘ভেড’-এর সাফল্যের পর পরিচালক হিসেবে রিতেশের এই মহাকাব্যিক কাজ ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, মারাঠা ইতিহাসের এই গৌরবগাথা আগামী ১ মে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। রিতেশ বর্তমানে ‘হাউসফুল ৫’ ও ‘বিগ বস মারাঠি’ নিয়ে ব্যস্ত থাকলেও, শিবাজির বীরত্বগাথাকে বড় পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলাই এখন তাঁর মূল লক্ষ্য। মারাঠা বীরের অদম্য সংগ্রামের কাহিনি নতুন আঙ্গিকে দেখার অপেক্ষায় সিনেমা প্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *