মীন রাশিতে শনির অস্ত: ৩০ বছর পর বিরল যোগে ভাগ্য খুলবে তিন রাশির

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্মফল দাতা শনির চলন পরিবর্তন রাশিচক্রের ওপর গভীর প্রভাব ফেলে। দীর্ঘ ৩০ বছর পর আগামী ১৩ মার্চ, ২০২৬ তারিখে হোলির পরপরই মীন রাশিতে অস্ত যেতে চলেছেন শনিদেব। সন্ধ্যা ৭:১৩ মিনিটে ঘটা এই মহাজাগতিক ঘটনাটি প্রশাসন, অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শনির এই অবস্থান পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে সাময়িক মন্দা বা সিদ্ধান্তে বিলম্বের সম্ভাবনা থাকলেও ধৈর্যশীল ও পরিশ্রমীদের জন্য এটি দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে এই সময়ে বাড়তি সতর্কতা ও সংযম বজায় রাখা জরুরি। শৃঙ্খলার কারক শনি অস্ত যাওয়ায় প্রশাসনিক নীতিতেও বড়সড় রদবদল দেখা যেতে পারে।
তবে এই বিশেষ যোগটি ধনু, কুম্ভ ও মীন—এই তিন রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হবে। ধনু রাশির আর্থিক ভিত্তি মজবুত হবে এবং কুম্ভ রাশির জাতকরা আকস্মিক ধনলাভের সুযোগ পাবেন। অন্যদিকে, মীন রাশিতেই শনির অস্ত ঘমায় এই রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সামাজিক প্রতিপত্তি বহুগুণ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।