ফ্রিজের বিটকেল শব্দে দুশ্চিন্তা? মেকানিক ডাকার আগে নিজেই করুন মুশকিল আসান

ফ্রিজের বিটকেল শব্দে দুশ্চিন্তা? মেকানিক ডাকার আগে নিজেই করুন মুশকিল আসান

গরমের শুরুতে ফ্রিজের ব্যবহার বাড়ার সাথে সাথেই অনেকের ঘরে যন্ত্রটি থেকে অস্বস্তিকর ‘ঘড়ঘড়’ শব্দ শোনা যায়। এই শব্দ শুনে আতঙ্কিত হয়ে মেকানিক ডাকার আগে কয়েকটি সহজ কৌশল অবলম্বন করলেই সমস্যার সমাধান সম্ভব। মূলত ফ্রিজের ভারসাম্য ঠিক না থাকলে বা মেঝে সমতল না হলে কম্প্রেসারের কম্পনে এমন শব্দ হয়। ফ্রিজের পায়ের নিচে রাবার বা কাঠের টুকরো দিয়ে ভারসাম্য বজায় রাখলে নিমেষেই শব্দ বন্ধ হতে পারে।

ফ্রিজটি দেয়াল ঘেঁষে রাখলে কম্পন ও শব্দ দুই-ই বৃদ্ধি পায়, যা কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরত্ব বজায় রাখা জরুরি। এছাড়া ফ্রিজের পেছনে থাকা কনডেন্সার কয়েলে ধুলো জমলে কুলিং সিস্টেমকে বাড়তি খাটতে হয়, যার ফলে বিদঘটে আওয়াজ তৈরি হয়। মাসে অন্তত একবার শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে এই কয়েল পরিষ্কার করা এবং নিয়মিত ডিফ্রস্ট করা প্রয়োজন।

অনেক সময় দীর্ঘ ব্যবহারের ফলে কম্প্রেসারের নাট-বল্টু ঢিলে হয়ে গেলেও ফ্রিজ থেকে আওয়াজ হতে পারে। ছোটখাটো এই বিষয়গুলো খতিয়ে দেখলে কোনো খরচ ছাড়াই ফ্রিজকে রাখা সম্ভব একদম নতুনের মতো সচল। সঠিক যত্ন ও সামান্য সচেতনতাই আপনার ফ্রিজকে দীর্ঘস্থায়ী করতে পারে এবং পকেটের কড়ি সাশ্রয় করতে সাহায্য করবে। এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো মেনে চললে মেকানিক ছাড়াই আপনার ফ্রিজ হবে সুপার কুল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *