আইপিএলের উত্তেজনার মাঝেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত! ঘোষিত হলো শক্তিশালী দল

আইপিএলের উত্তেজনার মাঝেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে ভারত! ঘোষিত হলো শক্তিশালী দল

আইপিএল ২০২৬ চলাকালীনই মাঠ কাঁপাতে তৈরি ভারতের প্রমীলা বাহিনী। আগামী ১৭ থেকে ২৭ এপ্রিল দক্ষিণ আফ্রিকার মাটিতে বসছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আসর। মঙ্গলবার বিসিসিআই এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। হারমনপ্রীত কৌরকে অধিনায়ক এবং স্মৃতি মন্ধানাকে সহ-অধিনায়ক করে দল সাজিয়েছেন নির্বাচকরা।

দলে জায়গা করে নিয়েছেন অমরাবতীর ভারতী ফুলমালি। বিশেষ চমক হিসেবে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন কাশ্বী গৌতম ও অনুষ্কা শর্মা। তবে এবারের স্কোয়াড থেকে বাদ পড়েছেন প্রতীকা রাওয়াল। সিরিজের পাঁচটি ম্যাচের মধ্যে প্রথম দুটি ডারবানে এবং পরবর্তী দুটি জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে বেনোনিতে।

ভারতীয় দল

হারমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, জেমাইমা রড্রিগস, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), অরুন্ধতী রেড্ডি, রেণুকা ঠাকুর, ক্রান্তি গৌড়, শ্রী চারণী, শ্রেয়াঙ্কা পাতিল, কাশ্বী গৌতম, ভারতী ফুলমালি, উমা ছেত্রী (উইকেটকিপার) ও অনুষ্কা শর্মা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *