আইপিএলের মাঝেই মুম্বইয়ের হোটেলে রহস্যমৃত্যু বিসিসিআই ইঞ্জিনিয়ারের

আইপিএল ২০২৬ চলাকালীন চাঞ্চল্যকর ঘটনা। মুম্বইয়ের ট্রাইডেন্ট হোটেলের ঘর থেকে উদ্ধার হলো বিসিসিআই-এর প্রবীণ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার উইলিয়াম ল্যাংফোর্ডের নিথর দেহ। ৭৬ বছর বয়সী এই ব্রিটিশ নাগরিক গত ২৪ মার্চ থেকে মুম্বইয়ে অবস্থান করছিলেন।
২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ শেষে তিনি হোটেলে ফেরেন। ৩০ মার্চ সকালে দীর্ঘক্ষণ সাড়া না পাওয়ায় হোটেলের কর্মীরা মাস্টার কি দিয়ে দরজা খুলে তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মেরিন ড্রাইভ থানার পুলিশ আপাতত এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন। সংশ্লিষ্ট মহলে এই ঘটনায় শোক ও উত্তেজনার ছায়া নেমে এসেছে।