আইপিএল শুরুর আগেই বিরাটের পারফরম্যান্স নিয়ে বিস্ফোরক দাবি করলেন ইরফান পাঠান
March 18, 20267:47 pm

আসন্ন আইপিএল ২০২৬-এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলিকে নিয়ে বড় চ্যালেঞ্জের কথা জানালেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। তিনি মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সরাসরি আইপিএলের মতো আক্রমণাত্মক টুর্নামেন্টে মানিয়ে নেওয়া বিরাটের জন্য কঠিন হতে পারে। নিয়মিত ক্রিকেটের অভাবে ছন্দ বজায় রাখাই এখন কিঙ কোহলির প্রধান অন্তরায়।
ইরফান আরও জানান, গত মরশুমে বিরাটের দুর্দান্ত স্ট্রাইক রেট আরসিবি-র সাফল্যে বড় ভূমিকা রেখেছিল। এবারও বেঙ্গালুরুর জয়ের ধারা বজায় রাখতে বিরাটের ব্যাটে দ্রুত রান আসা জরুরি। তবে দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় টুর্নামেন্টের শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ফেরা বিরাটের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। বর্তমান চ্যাম্পিয়ন আরসিবি প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে।