আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল। রোহিত-বিরাটকে ছাপিয়ে শীর্ষে বৈভব সূর্যবংশীর দল, শ্রেয়সের জয়েও বদলাল না ভাগ্য

আইপিএল ২০২৬ পয়েন্ট টেবিল। রোহিত-বিরাটকে ছাপিয়ে শীর্ষে বৈভব সূর্যবংশীর দল, শ্রেয়সের জয়েও বদলাল না ভাগ্য

পাঞ্জাব কিংস নিজেদের ঘরের মাঠে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএলে পয়েন্টের খাতা খুললেও লিগ টেবিলের মগডালে কোনো পরিবর্তন এল না। শ্রেয়স আইয়ারের দল জয় পেলেও নেট রানরেটের জাদুতে এক নম্বরে রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশীর মতো তরুণ তারকা সমৃদ্ধ এই দলটি ৪.১৭১ রানরেট নিয়ে বর্তমানে ধরাছোঁয়ার বাইরে।

অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস—প্রত্যেকেই নিজেদের ম্যাচ জিতে ২ পয়েন্ট করে সংগ্রহ করেছে। কিন্তু রানরেটের লড়াইয়ে রাজস্থানের পেছনেই সন্তুষ্ট থাকতে হচ্ছে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের। বর্তমানে রাজস্থান শীর্ষস্থানে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে আরসিবি (২.৯০৭), তৃতীয় স্থানে মুম্বাই (০.৬৮৭) এবং চতুর্থ স্থানে পাঞ্জাব কিংস (০.৫০৯)।

লড়াই শুধু জেতার নয়, জয়ের ব্যবধানের। আর সেই অঙ্ক না মেলায় হতাশ হতে হয়েছে হারু দলগুলোকে। প্রথম ম্যাচে হারের মুখ দেখা চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাট টাইটান্সের রানরেট বর্তমানে মাইনাসে। এই দলগুলোকে টুর্নামেন্টে ফিরতে হলে আগামী ম্যাচগুলোতে শুধু জয় নয়, বড় ব্যবধানে জেতার দিকেও নজর দিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *