আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক সরফরাজ আহমেদ

২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের শোচনীয় পরাজয়ের পরই ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার প্যাড তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। ২০০৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং ২০১৭ সালের আইসিসি ট্রফি—উভয় ক্ষেত্রেই ভারতকে হারিয়ে পাকিস্তানের স্বপ্নভঙ্গ করেছিলেন তিনি।

দীর্ঘ ক্রিকেটীয় সফরে সরফরাজ পাকিস্তানের হয়ে ৫৪টি টেস্ট, ১১৭টি ওয়ানডে এবং ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৬,১৬৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে ৩১৫টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিংয়ের নজির গড়েছেন তিনি। ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন এই অভিজ্ঞ তারকা।

অবসরের পর সরফরাজকে ইতিমধ্যেই পাকিস্তান জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তিনি কোচ হিসেবেও কাজ করতে পারেন। বিদায়লগ্নে তিনি জানান, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ও নেতৃত্ব দেওয়া ছিল তাঁর জীবনের সবচেয়ে গর্বের অধ্যায়। বাবর আজম ও শাহিন আফ্রিদির মতো বর্তমান মহাতারকাদের মেন্টর হিসেবে কাজ করাকেও নিজের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *