আফগানিস্তানের বিপক্ষে না খেললেও চলবে! আইরিশ ক্রিকেটারদের নজিরবিহীন স্বাধীনতা দিল বোর্ড
March 25, 20265:47 am

তালিবানি ফতোয়া ও নারী ক্রিকেটে নিষেধাজ্ঞার প্রতিবাদে উত্তাল আয়ারল্যান্ড ক্রিকেট। আগামী অগস্টে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচটি ওয়ানডে খেলার কথা থাকলেও, ক্রিকেটারদের ওপর কোনো বাধ্যবাধকতা রাখেনি আইরিশ বোর্ড। লিঙ্গবৈষম্য ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে কোনো ক্রিকেটার ব্যক্তিগতভাবে সিরিজ বয়কট করতে চাইলে বোর্ড তাতে পূর্ণ সমর্থন জানাবে বলে স্পষ্ট করা হয়েছে। মূলত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পথে হেঁটেই আফগানিস্তান সিরিজ নিয়ে এই কঠোর অবস্থান নিল আয়ারল্যান্ড।