ইডেনে কেন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট নেই? সৌরভের জবাবে তোলপাড় ক্রিকেট মহল

ইডেনে কেন ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট নেই? সৌরভের জবাবে তোলপাড় ক্রিকেট মহল

২০২৭ সালের বর্ডার-গাভাসকর ট্রফির সূচি প্রকাশ হতেই বিতর্কের দাবানল। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে তিলোত্তমার ইডেন গার্ডেনস এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে। ঐতিহ্যবাহী এই দুই মাঠকে ব্রাত্য রেখে ম্যাচ দেওয়া হয়েছে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আমদাবাদে। কেন ইডেনের এই উপেক্ষা? অবশেষে মুখ খুললেন সিএবি প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়।

সিএবি সভাপতির সাফাই, বোর্ড এখন ‘রোটেশন’ নীতিতে বিশ্বাসী। প্রতিটি রাজ্যকেই বড় ম্যাচ আয়োজনের সুযোগ দিতে চায় বিসিসিআই। গত বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলা হওয়ায় এবার অন্য ভেন্যুকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মত সৌরভের। তবে মহারাজের এই যুক্তিতে সন্তুষ্ট নন ক্রিকেট ভক্তরা। প্রশ্ন উঠছে, গুয়াহাটির বর্ষাপাড়া সুযোগ পেলেও কেন ব্রাত্য থাকল ক্রিকেটের নন্দনকানন?

প্রাক্তন স্পিনার ভেঙ্কটপতি রাজু স্পষ্ট জানিয়েছেন, ওয়ানডে বা টি-২০ অন্য মাঠে হলেও টেস্ট ক্রিকেটের আসল রোমাঞ্চ থাকে কলকাতা বা মুম্বইয়ের মতো ঐতিহ্যবাহী মাঠেই। বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের ফলে টেস্ট ক্রিকেটের সাবেকিয়ানা হারিয়ে যাচ্ছে কি না, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আপাতত ইডেনের ২২ গজে অজিদের বিরুদ্ধে লড়াই দেখার আশায় দীর্ঘ অপেক্ষাই সার হল কলকাতার দর্শকদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *