ইতিহাসের দোরগোড়ায় ভুবনেশ্বর কুমার: আর একটি উইকেট নিলেই আইপিএলে বিরল কীর্তি

ইতিহাসের দোরগোড়ায় ভুবনেশ্বর কুমার: আর একটি উইকেট নিলেই আইপিএলে বিরল কীর্তি

আইপিএল ২০২৬-এর রবিবাসরীয় ডাবল হেডার ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। বেঙ্গালুরুর এম চিন্নস্বামী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে চলা এই হাই-ভোল্টেজ ম্যাচে ব্যক্তিগত এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে আরসিবি-র অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। আজকের ম্যাচে মাত্র একটি উইকেট পেলেই আইপিএল ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ২০০ উইকেটের মালিক হবেন তিনি।

এখনও পর্যন্ত ১৯১ ম্যাচে ভুবনেশ্বরের ঝুলিতে রয়েছে ১৯৯টি উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে এতদিন পর্যন্ত শুধুমাত্র স্পিনার যুজবেন্দ্র চাহালই ২০০ উইকেটের গণ্ডি অতিক্রম করতে পেরেছেন। চাহালের বর্তমানে ২২৪টি উইকেট রয়েছে। আজকের ম্যাচে সিএসকে-র বিরুদ্ধে সফল হলেই ভুবনেশ্বর ভারতের দ্বিতীয় এবং বিশ্বের প্রথম পেসার হিসেবে আইপিএলের এই এলিট ক্লাবে নিজের নাম লেখাবেন।

২০১১ সালে পুনে ওয়ারিয়র্সের হয়ে আইপিএল যাত্রা শুরু করা ভুবি দীর্ঘ সময় সানরাইজার্স হায়দরাবাদে কাটানোর পর বর্তমানে বেঙ্গালুরুর অন্যতম প্রধান বোলিং অস্ত্র। বর্তমান টুর্নামেন্টে আরসিবি ইতিমধ্যে প্রথম ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে শুভ সূচনা করেছে। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে চাপে থাকা রুতুরাজ গায়কোয়াড়ের চেন্নাই আজ জয়ে ফিরতে মরিয়া। নজর থাকবে ভুবনেশ্বরের ঐতিহাসিক উইকেটের দিকেও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *