একদিনে ১৯ গোল! কন্যাশ্রী কাপে মৈত্রী সংসদকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ কাঁপাল ইস্টবেঙ্গলের মেয়েরা

একদিনে ১৯ গোল! কন্যাশ্রী কাপে মৈত্রী সংসদকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে মাঠ কাঁপাল ইস্টবেঙ্গলের মেয়েরা

আইএসএলে মহমেডানকে ৭ গোল দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কন্যাশ্রী কাপে অবিশ্বাস্য তাণ্ডব চালাল ইস্টবেঙ্গল এফসি। ঘরের মাঠে মৈত্রী সংসদকে ১২-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে মরসুমের ধামাকাদার শুরু করল লাল-হলুদ ব্রিগেড। দুই ম্যাচ মিলিয়ে এদিন বিপক্ষকে মোট ১৯টি গোল উপহার দিল মশাল বাহিনী।

ইস্টবেঙ্গলের এই বিশাল জয়ে হ্যাটট্রিক করে নজর কেড়েছেন অ্যান্টাসিয়া ওরাওঁ। এছাড়া জোড়া গোল করেছেন শ্রাবণী মূর্মূ ও সাথী দেবনাথ। গোলদাতাদের তালিকায় নাম লিখিয়েছেন বিরসি ওরাওঁ, সরিতা ইউমনাম, নাওরেম প্রিয়াঙ্কা দেবী, ফুলমনি খারিয়া এবং পূর্ণিমা দাসও। মেয়েদের এমন বিধ্বংসী পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস। বিশেষ করে স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্সে স্বস্তি প্রকাশ করেছেন তিনি। তবে টানা ম্যাচের ধকল সামলে ফুটবলারদের ফিটনেস ধরে রাখাটাই এখন কোচের কাছে বড় চ্যালেঞ্জ। এক কথায়, ২৩ মার্চের দিনটি লাল-হলুদ সমর্থকদের কাছে আক্ষরিক অর্থেই ছিল গোল উৎসবের দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *