এবারের আইপিএল কি আর দেখা যাবে না? চরম দুঃসংবাদ পেলেন ওপার বাংলার ক্রিকেটপ্রেমীরা

এবারের আইপিএল কি আর দেখা যাবে না? চরম দুঃসংবাদ পেলেন ওপার বাংলার ক্রিকেটপ্রেমীরা

বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিয়ে বড়সড় ধাক্কা খেল টি-স্পোর্টস। চুক্তি অনুযায়ী বকেয়া টাকা না মেটানোয় জিয়োহটস্টার কর্তৃপক্ষ সে দেশে আইপিএল দেখানোর চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্ট দেখার সুযোগ হারাতে পারেন বাংলাদেশের দর্শকরা।

২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের স্বত্ব কিনেছিল টি-স্পোর্টস। কিন্তু জিয়োহটস্টারের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তির টাকা পরিশোধ করেনি সংস্থাটি। এই আর্থিক জটিলতার কারণে আইপিএলের পাশাপাশি মহিলাদের প্রিমিয়ার লিগও (ডব্লিউপিএল) বাংলাদেশে সম্প্রচারিত হবে না বলে জানা গিয়েছে।

আইপিএল দেখানো নিয়ে বাংলাদেশে আগে থেকেই টানাপড়েন চলছিল। অন্তর্বর্তী সরকারের সময় প্রচার ও সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখেছিলেন দর্শকরা। তবে এখন আইনি ও আর্থিক মারপ্যাঁচে আইপিএল সম্প্রচার পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ও স্পষ্ট করেছে যে, আইপিএল সম্প্রচারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। সব মিলিয়ে এবারের আইপিএল মৌসুমে বাংলাদেশের টেলিভিশন পর্দায় ধোনি-কোহলিদের লড়াই দেখা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর সংশয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *