এ কী করলেন বৈভব!
February 22, 20265:05 am

বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের প্রস্তুতি শিবিরে নিজের আগ্রাসী ব্যাটিংয়ের প্রমাণ দিল। অনুশীলনে একটি বিশালাকার ছক্কা মেরে মাঠের বাইরের জলের পাইপ ফাটিয়ে দিয়েছে এই কিশোর ব্যাটার। দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ছেড়ে শিবিরে যোগ দেওয়া বৈভবের এই বিধ্বংসী মেজাজ দেখে মুগ্ধ ক্রিকেট মহল। রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ ফাটা পাইপের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে রসিকতা করে জানিয়েছে, এটি বৈভবেরই কাজ।