ওয়াংখেড়েতে বুমরাহ বনাম নাইট বাহিনী, কেকেআরের প্রথম একাদশে তিন বিদেশি চমক

ওয়াংখেড়েতে বুমরাহ বনাম নাইট বাহিনী, কেকেআরের প্রথম একাদশে তিন বিদেশি চমক

আইপিএল ২০২৬-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়ের পয়মন্ত মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ইতিহাস বলছে, ঘরের মাঠে নাইটদের বিরুদ্ধে দাপট বজায় রেখেছে পল্টনরা। তবে ২০২৪ সাল থেকে পরিসংখ্যানে কিছুটা এগিয়ে কেকেআর।

নাইট শিবিরে বড় চমক ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিন এবং জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানির অভিষেক। চোট সমস্যায় জর্জরিত কেকেআর বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন বৈভব অরোরা ও বরুণ চক্রবর্তী। অন্যদিকে, জশপ্রীত বুমরাহকে প্রথম একাদশে রেখেই রণকৌশল সাজিয়েছে মুম্বই। তবে সূর্যকুমার যাদবকে শুরুতে না রাখা বড় চমক, যাকে রান তাড়া করার সময় ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে ম্যানেজমেন্টের।

কেকেআর একাদশ

ফিন অ্যালেন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার), রিঙ্কু সিং, রামনদীপ সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি।

মুম্বই ইন্ডিয়ান্স একাদশ

রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, নমন ধীর, শার্দূল ঠাকুর, মায়াঙ্ক মারকণ্ডে, এএম গজনফর, জশপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *