কেকেআরের বিরুদ্ধে কি খেলবেন বুমরাহ? মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া নিয়ে মিলল বড় আপডেট

কেকেআরের বিরুদ্ধে কি খেলবেন বুমরাহ? মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়া নিয়ে মিলল বড় আপডেট

আসন্ন রবিবার আইপিএলের মেগা লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। তবে ম্যাচের আগে হঠাৎই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে জসপ্রীত বুমরাহের উপস্থিতি ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছিল। বুধবার সেই ধোঁয়াশা কাটল।

জানা গেছে, বিসিসিআইয়ের উৎকর্ষ কেন্দ্রে বুমরাহের ফিটনেস ও ধকল সামলানোর ক্ষমতা পরীক্ষা করা হয়েছে। সামনে ঠাসা সূচি থাকায় চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর বোলিং ও শারীরিক অবস্থা খতিয়ে দেখা হয়। সব পরীক্ষা শেষে সবুজ সংকেত মিলেছে। আগামী ২৯ মার্চ কেকেআরের বিরুদ্ধে প্রথম ম্যাচেই মাঠে নামতে প্রস্তুত এই তারকা পেসার। আগামী দু-এক দিনের মধ্যেই তিনি সরাসরি মুম্বই শিবিরে যোগ দেবেন।

মুম্বই ইন্ডিয়ান্সের ইতিহাসের সফলতম বোলার বুমরাহ এখন পর্যন্ত ১৪৮ ম্যাচে ১৮৬টি উইকেট নিয়েছেন। ট্রেন্ট বোল্ট ও হার্দিক পাণ্ড্যদের উপস্থিতিতে মুম্বইয়ের পেস আক্রমণ শক্তিশালী হলেও, বুমরাহের ফেরা দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *