ক্রিকেটারদের সুরক্ষায় মান অবনমন IPL-এর

ক্রিকেটারদের সুরক্ষায় মান অবনমন IPL-এর

ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (WCA) সাম্প্রতিক রিপোর্টে বড়সড় ধাক্কা খেল আইপিএল। ক্রিকেটারদের অধিকার ও স্বচ্ছতার নিরিখে ৬২.৬ স্কোর নিয়ে বিশ্বের তৃতীয় স্থানে নেমে গেছে এই টুর্নামেন্ট। ৭৫.২ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ এবং দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার ‘SA20’।

রিপোর্টে খেলোয়াড়দের সুরক্ষা ও নীতিগত অস্পষ্টতাকে আইপিএল-এর এই অবনমনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারদের ওপর বিসিসিআই-এর আকস্মিক নিষেধাজ্ঞাকে খেলোয়াড়দের স্বার্থবিরোধী বলে উল্লেখ করেছে সংগঠনটি। আন্তর্জাতিক এই সংস্থার মতে, পেশাদারিত্ব ও ক্রিকেটারদের ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে আইপিএল এখন অন্য লিগগুলোর চেয়ে অনেকটাই পিছিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *