খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে চ্যাম্পিয়ন আরসিবি, আইপিএল ২০২৬-এ অধিনায়ক রজত পাতিদারের সামনে কঠিন চ্যালেঞ্জ

খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে চ্যাম্পিয়ন আরসিবি, আইপিএল ২০২৬-এ অধিনায়ক রজত পাতিদারের সামনে কঠিন চ্যালেঞ্জ

গতবারের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার নামছে মুকুট রক্ষার লড়াইয়ে। অধিনায়ক রজত পাতিদারের নেতৃত্বে প্রথম শিরোপা জয়ের ইতিহাস গড়েছিল আরসিবি, কিন্তু ২০২৬ মৌসুমে তাদের যাত্রা সহজ হবে না। নিরাপত্তা ইস্যুতে নিজেদের দুর্গ চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা, বাকি হোম ম্যাচগুলো হবে রায়পুরের অচেনা মাঠে। এই প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াই হবে দলের বড় পরীক্ষা।

নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে ৭ কোটি টাকায় দলে নিয়ে ভারসাম্য বাড়ানোর চেষ্টা করেছে আরসিবি। লিয়াম লিভিংস্টোন ও মায়াঙ্ক আগরওয়ালদের ছেড়ে দিলেও বিরাট কোহলি, ফিল সল্ট ও টিম ডেভিডদের উপস্থিতিতে ব্যাটিং লাইনআপ বেশ শক্তিশালী। বোলিংয়ে জশ হ্যাজেলউড ও ভুবনেশ্বর কুমার বড় ভরসা হলেও হ্যাজেলউডের ইনজুরি প্রবণতা এবং যশ দয়ালের ম্যাচ প্র্যাকটিসের অভাব দুশ্চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে। পেস অ্যাটাকের ব্যাকআপ হিসেবে জ্যাকব ডাফি ও মঙ্গেশ যাদব থাকলেও অভিজ্ঞতার ঘাটতি ভোগাতে পারে চ্যাম্পিয়নদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *