গ্যালারিতে পাক-ইংরেজ সমর্থকদের হাতাহাতি, জামা টেনে ধরলেন সাউদ! চরম উত্তেজনা

গ্যালারিতে পাক-ইংরেজ সমর্থকদের হাতাহাতি, জামা টেনে ধরলেন সাউদ! চরম উত্তেজনা

পাল্লেকেলে স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনার রেশ ছড়াল গ্যালারিতেও। মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের নজিরবিহীন বিবাদ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উত্তপ্ত সমর্থকদের শান্ত করতে শেষ পর্যন্ত চেয়ারে উঠে হস্তক্ষেপ করতে হয় শ্রীলঙ্কান দর্শকদের।

ঘটনার সূত্রপাত

ম্যাচ চলাকালীন হঠাৎই এক ইংরেজ সমর্থকের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ‘সাউদ’ নামাঙ্কিত জার্সি পরিহিত এক পাকিস্তানি সমর্থক। প্রত্যক্ষদর্শীদের মতে, কথা কাটাকাটি থেকে বিষয়টি দ্রুত হাতাহাতির রূপ নেয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানি সমর্থক ওই ইংরেজ ব্যক্তির পোশাক ধরে টানাটানি করছেন, আর ইংরেজ সমর্থকও পাল্টা মারমুখী ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন।

আসরে নামলেন লঙ্কানরা

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে গ্যালারিতে উপস্থিত শ্রীলঙ্কার সমর্থকরা দ্রুত এগিয়ে আসেন। দুই পক্ষকে আলাদা করতে হিমশিম খেতে হয় তাঁদের। এক লঙ্কান সমর্থককে দেখা যায় আক্ষরিক অর্থেই চেয়ারের ওপর দাঁড়িয়ে ইংরেজ সমর্থককে জাপ্টে ধরে শান্ত করার চেষ্টা করতে। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

পাল্টাপাল্টি অভিযোগ

ঘটনার পর পাক সমর্থক সাউদ দাবি করেন, ইংরেজ সমর্থকটি প্রথমে তাঁর দিকে বিয়ারের গ্লাস ছুড়ে মেরেছিলেন। প্রতিবাদ করতেই ঝামেলার সূত্রপাত। অন্যদিকে, অস্ট্রেলিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার জেক জিনিংস সমাজমাধ্যমে অভিযোগ করেছেন, এই পাকিস্তানি সমর্থক প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে অশান্তি তৈরি করেন। তিনি আইসিসি-র কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *