চোট নিয়ে ভারতীয় মিডিয়ার সমালোচনায় ফেটে পড়লেন মিচেল স্টার্ক
March 29, 20262:29 pm

আইপিএলে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতেই ভারতীয় সংবাদমাধ্যমকে তুলোধোনা করলেন অজি পেসার মিচেল স্টার্ক। কাঁধ ও কনুইয়ের চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের হয়ে টুর্নামেন্টের শুরুতে মাঠে নামতে পারছেন না তিনি। এই অনুপস্থিতি নিয়ে নেটদুনিয়ায় ট্রল এবং মিডিয়ার নেতিবাচক প্রচারের পালটা জবাব দিয়ে স্টার্ক জানান, এক শ্রেণির মানুষ না জেনেই ভিত্তিহীন মন্তব্য করে চলেছেন। তার দাবি, চিকিৎসাধীন থাকা অবস্থায় শরীরের অবস্থা তার চেয়ে বেশি অন্য কেউ বুঝতে পারে না। ফ্র্যাঞ্চাইজির কাছে ক্ষমা চাইলেও সমালোচকদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এই তারকা। স্বামীর সমর্থনে সরব হয়ে সমালোচকদের যোগ্য জবাব দিয়েছেন অ্যালিসা হিলিও। স্টার্কের অনুপস্থিতিতে দিল্লির বোলিং বিভাগ বড় ধাক্কা খেল বলে মনে করছে ক্রিকেট মহল।