জয়ের হ্যাটট্রিক অধরা, এগিয়ে থেকেও জামশেদপুরের কাছে হারল ইস্টবেঙ্গল
February 28, 20269:30 am

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) জয়ের ধারা ধরে রাখতে পারল না ইস্টবেঙ্গল। শুক্রবার জামশেদপুর এফসির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলে পরাজিত হলো লাল-হলুদ ব্রিগেড। টুর্নামেন্টে এটি তাদের প্রথম হার। এগিয়ে থেকেও মূল্যবান তিনটি পয়েন্ট হাতছাড়া করল অস্কারের দল।
ম্যাচের ৪১ মিনিটে এডমুন্ডের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে আধিপত্য বজায় রাখলেও, দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় জামশেদপুর। ৬০ মিনিটে স্টিভেন এজের গোলে সমতা ফেরার পর, ৮৭ মিনিটে রেই তাছিকাওয়ার গোলে জয় নিশ্চিত করে জামশেদপুর এফসি।
একাধিক পরিবর্তন এনেও শেষ রক্ষা হয়নি। জামশেদপুরের আক্রমণভাগের সামনে রক্ষণভাগ চাপে পড়ায় জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভঙ্গ হলো। এই পরাজয়ের ফলে পয়েন্ট তালিকায় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। এখন পরবর্তী ম্যাচের প্রস্তুতিতেই নজর অস্কারের দলের।