টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালের লক্ষ্যে জিম্বাবোয়ের মুখোমুখি ভারত

টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালের লক্ষ্যে জিম্বাবোয়ের মুখোমুখি ভারত

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারের পর টি২০ বিশ্বকাপে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নামছে ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে জিম্বাবোয়ের মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের দল। নেট রান রেট আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে এই ম্যাচে বড় ব্যবধানে জয় অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার জন্য।

দলের ব্যাটিং বিপর্যয় এখন প্রধান চিন্তার কারণ। ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিক ব্যর্থতা এবং অধিনায়ক সূর্যকুমার ও তিলক বর্মার ফর্মহীনতা দুশ্চিন্তা বাড়িয়েছে। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেদের ব্যাটেও বড় রানের খরা স্পষ্ট। তবে ঈশান কিষান কিছুটা ছন্দে থাকায় মিডল অর্ডার নিয়ে আশাবাদী ম্যানেজমেন্ট।

সেমিফাইনালের সমীকরণ মেলাতে বোলিং বিভাগে আর্শদীপ ও বুমরাহকে বাড়তি দায়িত্ব নিতে হবে। অন্যদিকে, সিকন্দর রাজার নেতৃত্বাধীন জিম্বাবোয়ে ভারতকে চাপে ফেলতে প্রস্তুত। ভারতের সম্ভাব্য একাদশে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেলের অন্তর্ভুক্তি ভারসাম্য রক্ষা করবে বলে মনে করা হচ্ছে। এখন দেখার, চিপকের স্পিন সহায়ক উইকেটে ভারত ঘুরে দাঁড়াতে পারে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *