টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়: টিম ইন্ডিয়াকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন
March 9, 20267:57 am

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভাবনীয় জয়ের জন্য টিম ইন্ডিয়াকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তিনি বলেন, খেলোয়াড়দের কঠোর পরিশ্রম ও অদম্য জেদ আজ ১৪০ কোটি ভারতবাসীকে গর্বিত করেছে। এটি দেশের ঐক্য ও সংকল্পের জয়।
এই ঐতিহাসিক সাফল্য দেশজুড়ে উৎসবের আমেজ তৈরি করেছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। বাংলার মানুষের পক্ষ থেকে বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় দলের এই পারফরম্যান্স আগামী দিনে দেশবাসীকে আরও উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।