টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালের পথে কঠিন সমীকরণের মুখে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালের পথে কঠিন সমীকরণের মুখে পাকিস্তান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার ভাগ্য এখন সমীকরণের সরু সুতোয় ঝুলছে। গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় বর্তমানে তিন নম্বরে থাকা পাকিস্তানের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ইংল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করায়, দ্বিতীয় দল হিসেবে লড়াইয়ে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। কিউয়িদের ঝুলিতে ৩ পয়েন্ট এবং উন্নত রানরেট থাকায় বাবর-শাহিনদের জন্য পথটি অত্যন্ত দুর্গম হয়ে পড়েছে।

পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখতে আগামী শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ডের হার একান্ত প্রয়োজন। কিউয়িরা হারলে তারা ৩ পয়েন্টেই থমকে থাকবে, যা পাকিস্তানের জন্য সুযোগ তৈরি করবে। তবে নিউজিল্যান্ড বড় ব্যবধানে হারলে তাদের রানরেট কমবে, যা পাকিস্তানের জন্য সুবিধাজনক হবে। উল্লেখ্য, শুক্রবারের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান সেখানেই শেষ হয়ে যাবে।

শনিবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। সেমিফাইনালের স্বপ্ন সফল করতে এই ম্যাচে কেবল জয় নয়, বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে সালমান আলি আঘাদের। তবে তার আগে নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটি পাকিস্তানের জন্য স্রেফ নিয়মরক্ষায় পরিণত হবে। সব মিলিয়ে নাটকীয় কোনো মোড় ছাড়া পাকিস্তানের সেমিতে পৌঁছানো প্রায় আসাম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *