টি-২০ বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার কঠিন সমীকরণে পাকিস্তান

২০২৬ টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের হারের পর পাকিস্তানের সেমিফাইনালের আশা টিকে রয়েছে। ইংল্যান্ডের কাছে কিউয়িদের পরাজয় বাবর আজমদের নতুন সুযোগ করে দিয়েছে। তবে শেষ চারের টিকিট নিশ্চিত করতে শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশাল ব্যবধানে জয়লাভ করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
বর্তমানে ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড সুবিধাজনক অবস্থানে থাকলেও পাকিস্তানের পয়েন্ট ১। রান রেটের লড়াইয়ে এগিয়ে থাকতে হলে সালমান আলি আগার দলকে লঙ্কানদের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেতে হবে। মূলত নেট রান রেটের ভিত্তিতেই নির্ধারিত হবে সেমিফাইনালে যাওয়ার শেষ পথ।
সমীকরণ অনুযায়ী, পাকিস্তান প্রথমে ব্যাট করলে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। রান তাড়া করলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্যমাত্রা ছুঁতে হবে। এই জয় ছাড়া সেমিফাইনালে ওঠা প্রায় আসাম্ভব। তাই শনিবারের ম্যাচে রান রেট উন্নত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।