টি-২০ বিশ্বকাপ ২০২৬: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা মহারণ, সেমিফাইনালের সমীকরণে চিন্তায় পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ ২০২৬: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা মহারণ, সেমিফাইনালের সমীকরণে চিন্তায় পাকিস্তান

২০২৬ টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি টুর্নামেন্টের নক-আউট সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাকিস্তানের সেমিফাইনাল ভাগ্য এই ম্যাচের ফলাফলের ওপর অনেকাংশে নির্ভর করছে।

নিউজিল্যান্ড যদি আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়লাভ করে, তবে পাকিস্তানের শেষ চারের আশা কার্যত শেষ হয়ে যাবে। ইংল্যান্ড ইতিমধ্য়েই সেমিফাইনাল নিশ্চিত করায় কিউয়িদের জয় বাবর আজমদের জন্য কাল হয়ে দাঁড়াবে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে পাকিস্তানকে নিজেদের শেষ ম্যাচে লঙ্কানদের হারাতেই হবে, পাশাপাশি নিউজিল্যান্ডের হারের প্রার্থনা করতে হবে।

যদি নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলোতে পরাজিত হয়, তবেই পাকিস্তানের সামনে সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে সলমান আলি আগাদের। কিউয়িদের একটি হারই কেবল পাকিস্তানের জন্য সেমিফাইনালের রুদ্ধ দ্বার উন্মোচন করতে পারে, যা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সমর্থকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *