‘তুমি মরে যাচ্ছ না কেন’ আইপিএল বন্ধ হওয়ায় চরম কটাক্ষের শিকার বরুণ চক্রবর্তী
March 22, 20266:28 pm

২০২১ সালের আইপিএল মাঝপথে বন্ধ হওয়ার জন্য কেকেআর স্পিনার বরুণ চক্রবর্তীকেই কাঠগড়ায় তুলেছিলেন একদল ক্ষুব্ধ সমর্থক। সম্প্রতি সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন তিনি। বরুণ জানান, সেই সময় তিনি প্রথম কোভিড আক্রান্ত হওয়ায় অনেকেই তাকে সরাসরি মৃত্যুর অভিশাপ দিয়েছিলেন। ক্রিকেটপ্রেমীদের বিনোদন বন্ধ হয়ে যাওয়ায় সমাজমাধ্যমে ধেয়ে এসেছিল অমানবিক সব মন্তব্য। আইপিএল স্থগিত হওয়ার দায় তার ওপর চাপিয়ে অকথ্য ভাষায় আক্রমণ করা হয়েছিল এই রহস্য স্পিনারকে। সেই কঠিন সময় কাটিয়ে আবার মাঠে ফিরলেও পাঁচ বছর আগের সেই ক্ষত আজও টাটকা বরুণের মনে।