নিউজিল্যান্ডের জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় কিউয়িরা, ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান

নিউজিল্যান্ডের জয়ে সেমিফাইনালের দোরগোড়ায় কিউয়িরা, ছিটকে যাওয়ার শঙ্কায় পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইট পর্বে শ্রীলঙ্কাকে ৬১ রানে হারিয়ে সেমিফাইনালের পথে বড় পদক্ষেপ নিল নিউজিল্যান্ড। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে কিউয়িরা। একসময় চাপে পড়লেও অধিনায়ক মিচেল স্যান্টনার ও ম্যাকঞ্চির ব্যাটে লড়াকু পুঁজি পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে মাত্র ১০৭ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

এই জয়ের ফলে ৩ পয়েন্ট এবং উন্নত নেট রান রেট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। অন্যদিকে, টানা পরাজয়ে শ্রীলঙ্কা টুর্নামেন্ট থেকে বিদায় নিল। ইংল্যান্ড ইতিমধ্যে ৪ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করায় এখন দ্বিতীয় দল হিসেবে কিউয়িদের ওঠার সম্ভাবনা প্রবল। নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবে।

নিউজিল্যান্ডের এই দাপুটে পারফরম্যান্স পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সমীকরণ অত্যন্ত কঠিন করে তুলেছে। বর্তমানে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের ভাগ্য এখন নিউজিল্যান্ডের হারের ওপর নির্ভরশীল। পাকিস্তান তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেও কিউয়িদের নেট রান রেট টপকানো প্রায় আসাম্ভব। ফলে বাবর আজমের দলের বিশ্বকাপ অভিযান এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *