নির্বাচক পদে ইস্তফা দিলেন আলিম দার, পাকিস্তান ক্রিকেটে তুঙ্গে বিতর্ক
March 4, 20268:00 am

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে পাকিস্তানের বিদায়ের পর জাতীয় নির্বাচক পদ থেকে ইস্তফা দিলেন আলিম দার। জানা গেছে, বিশ্বকাপের আগে বাবর আজমকে দলে নেওয়ার বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন তিনি। সেই আপত্তি অগ্রাহ্য হওয়ায় এবং কোচ মাইক হেসনের সঙ্গে দল গঠন নিয়ে মতবিরোধ তৈরি হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
আইসিসির এলিট প্যানেলের প্রাক্তন এই আম্পায়ার দীর্ঘদিন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তবে জাতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতা ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে তিনি নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। আলিম দারের এই আকস্মিক পদত্যাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্দরে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।