নির্বাচন কমিশনের বৈঠকে চরম অপমানিত চন্দ্রিমা, জ্ঞানেশ কুমারের আচরণে ক্ষুব্ধ তৃণমূল

পশ্চিমবঙ্গ সফরে এসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক শেষে তিনি দাবি করেন, নিজের বক্তব্য রাখার সময় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তাঁকে চিৎকার না করার নির্দেশ দেন। এই ঘটনাকে তিনি মহিলাদের প্রতি অশ্রদ্ধা ও চরম আসাম্মান হিসেবে বর্ণনা করেছেন। ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশ্ন তোলায় তাঁকে থামিয়ে দেওয়া হয়েছে বলেও তাঁর অভিযোগ।
তৃণমূল নেত্রীর দাবি, তালিকায় নাম বাদ যাওয়ার দায় কমিশনেরই নেওয়া উচিত। নাম সংশোধনের জন্য সাধারণ মানুষকে কেন বারবার হয়রানির শিকার হতে হবে, তা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের এই সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে, তার মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্যের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।