পাণ্ডিয়া-দুবের বোলিং নিয়ে শোয়েব আখতারের কড়া সমালোচনা

পাণ্ডিয়া-দুবের বোলিং নিয়ে শোয়েব আখতারের কড়া সমালোচনা

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের সমীকরণ কঠিন করে ফেলেছে ভারত। দলের এই বিপর্যয়ের পর বোলিং বিভাগের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। বিশেষ করে হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবের ধারহীন বোলিং নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাণ্ডিয়া ও দুবে মিলে ৬ ওভারে ৬৭ রান খরচ করায় ভারতের ডেথ ওভারের কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে।

রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মতে, ১২০ কিমি গতিবেগে বল করে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ভয় দেখানো আসাম্ভব। আখতার কটাক্ষ করে বলেন, “ওরা কি ম্যালকম মার্শাল যে প্রতিপক্ষকে চাপে রাখবে?” বরুণ চক্রবর্তীর মন্থর গতি এবং নিয়ন্ত্রণের অভাব নিয়েও তিনি হতাশা প্রকাশ করেছেন। প্রোটিয়া ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসের আক্রমণাত্মক ব্যাটিং ভারতের বোলিং লাইনআপের কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এনে দিয়েছে বলে তিনি মনে করেন।

এই সংকটকালে স্পিনার কুলদীপ যাদবের অনুপস্থিতিকে বড় ‘মিসিং লিঙ্ক’ হিসেবে দেখছেন আখতার। উইকেট তোলার দক্ষতাসম্পন্ন কুলদীপ থাকলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত বলে তাঁর দাবি। বর্তমানে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি, তাতে শেষ চারে পৌঁছাতে ভারতকে পরের ম্যাচগুলো বড় ব্যবধানে জিততেই হবে। এখন সূর্যকুমারদের ভাগ্য কেবল নিজেদের জয় নয়, বরং গ্রুপের অন্যান্য দলের ফলাফলের ওপরও অনেকাংশে নির্ভরশীল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *