ফুটবল মাঠ থেকে এবার ক্লাব মালিকানায়: নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল মাঠ থেকে এবার ক্লাব মালিকানায়: নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনালদো

৪১ বছর বয়সে ফুটবলার হিসেবে নতুন স্বপ্নপূরণ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ এই মহাতারকা স্প্যানিশ ক্লাব ‘ইউডি আলমেরিয়া’র ২৫ শতাংশ শেয়ার কিনে ক্লাবটির মালিকানায় অংশীদার হলেন। নিজের প্রতিষ্ঠান ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট কো ম্পা নি’র মাধ্যমে এই আর্থিক লেনদেন সম্পন্ন করেছেন তিনি। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ফুটবল প্রশাসনেও নিজের দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থান নিশ্চিত করলেন এই কিংবদন্তি।

মাঠের বাইরে ফুটবলে অবদান রাখার দীর্ঘদিনের ইচ্ছা থেকেই এই বিনিয়োগ বলে জানিয়েছেন রোনালদো। আল নাসরের হয়ে ৯৬৫ গোলের মাইলফলক ছোঁয়া এই তারকা আলমেরিয়ার উন্নতির উজ্জ্বল সম্ভাবনা নিয়ে আশাবাদী। ক্লাবের পরিকাঠামো ও শক্ত ভিতের প্রশংসা করে তিনি জানান, দলটিকে লা লিগার মূল পর্বে উন্নীত করতে তিনি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সৌদি আরবের বিনিয়োগকারী গোষ্ঠীর মালিকানাধীন এই ক্লাবে রোনালদোর অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন আলমেরিয়ার সভাপতি আল খেরেইজি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে পেয়ে ক্লাব কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। এখন দেখার বিষয়, রোনালদোর অভিজ্ঞতা ও বিনিয়োগের হাত ধরে দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবটি স্প্যানিশ ফুটবলের শীর্ষ স্তরে পৌঁছাতে পারে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *