বড় ধাক্কা চেন্নাই শিবিরে, ধোনির চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ল সিএসকে ভক্তদের

বড় ধাক্কা চেন্নাই শিবিরে, ধোনির চোট নিয়ে দুশ্চিন্তা বাড়ল সিএসকে ভক্তদের

আইপিএল শুরুর আগেই বড় বিপদে চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোট যতটা ভাবা হয়েছিল, তার চেয়েও অনেক বেশি গুরুতর। কাফ মাসলের এই চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই সপ্তাহ নয়, বরং প্রায় অর্ধেক মরশুম মাঠের বাইরে থাকতে হতে পারে ‘থালা’কে।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ফিরবেন মাহি, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ২৩ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের আগে তাঁর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ। ৪৪ বছর বয়সী তারকার এই অনুপস্থিতি সিএসকে-র জন্য বিশাল ক্ষতি, বিশেষ করে ম্যাচের শেষ দিকে তাঁর বিধ্বংসী ব্যাটিং এবং উইকেটের পিছন থেকে দেওয়া ক্ষুরধার পরামর্শ মিস করবে দল। ধোনির বদলে সঞ্জু স্যামসন উইকেটকিপিং সামলালেও মাহির অভাব পূরণ করা কার্যত আসাম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *