বিধানসভা ভোটের জেরে অনিশ্চিত আইপিএল সূচি, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

বিধানসভা ভোটের জেরে অনিশ্চিত আইপিএল সূচি, পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

আগামী ২৬ মার্চ থেকে শুরু হওয়ার কথা থাকলেও, আইপিএলের ১৯তম সংস্করণ পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের পাঁচ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষিত না হওয়ায় বিসিসিআই চূড়ান্ত সূচি প্রকাশ করতে হিমশিম খাচ্ছে। ক্রিকেট মহলের খবর অনুযায়ী, টুর্নামেন্ট অন্তত দুদিন পিছিয়ে ২৮ বা ২৯ মার্চ শুরু হতে পারে।

নির্বাচন কমিশনের নির্ঘণ্টের অপেক্ষায় দিন গুনছে বিসিসিআই। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরল ও পুদুচেরির নির্বাচনের তারিখ চূড়ান্ত না হওয়ায় নিরাপত্তা ও লজিস্টিক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এর ফলে অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আদলে টুর্নামেন্ট দুটি ধাপে আয়োজনের ভাবনা থাকলেও, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ফ্র্যাঞ্চাইজিরা।

আইপিএলের উদ্বোধনী ভেন্যু নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠে টুর্নামেন্ট শুরু করবে কি না, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি বোর্ড। এক মাসেরও কম সময় হাতে থাকায় দ্রুত সূচি প্রকাশের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তরফ থেকে বিসিসিআইয়ের ওপর চাপ বাড়ছে। পরিস্থিতির দ্রুত সুরাহা না হলে টুর্নামেন্টের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *