বিপাকে শাহিন আফ্রিদি! পকেট থেকে খসছে লক্ষ লক্ষ টাকা

বিপাকে শাহিন আফ্রিদি! পকেট থেকে খসছে লক্ষ লক্ষ টাকা

লাহোর কলন্দর্স অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ওপর নেমে এল বড় শাস্তির খাঁড়া। বোর্ডের কড়া বিধিনিষেধ বুড়ো আঙুল দেখিয়ে হোটেলে চারজন বহিরাগতকে ঢোকানোর অভিযোগে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে এই পাক পেসারকে। ভারতীয় মুদ্রায় জরিমানার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

ঘটনার সূত্রপাত পাকিস্তান সুপার লিগ চলাকালীন। জানা গেছে, ওই চার ব্যক্তি আসলে ক্রিকেটার সিকন্দর রাজার পরিচিত ছিলেন। তাঁদের হোটেলে ঢোকানোর জন্য পিসিবি-র নিরাপত্তা আধিকারিক ও সিইও-র কাছে অনুমতি চাওয়া হলেও নিরাপত্তার খাতিরে তা নাকচ করে দেওয়া হয়। তা সত্ত্বেও জেদ বজায় রেখে শাহিন তাঁদের নিজের ঘরে নিয়ে যান, যেখানে তাঁরা প্রায় তিন ঘণ্টা সময় কাটান।

বিদেশি ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলার হুমকির জেরে বর্তমানে পাকিস্তানে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। সেই আবহে শাহিনের এই অপেশাদার আচরণে ক্ষুব্ধ পাঞ্জাব পুলিশ ও বোর্ড কর্তৃপক্ষ। লাহোর কলন্দর্স এক বিবৃতিতে জানিয়েছে, নিয়মের ঊর্ধ্বে কেউ নন, তাই বাধ্য হয়েই অধিনায়কের বিরুদ্ধে এই কঠোর আর্থিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজি জরিমানা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড আলাদা করে কোনো ব্যবস্থা নেয় কি না, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *