বিয়ের পরদিনই মাঠে ফিরলেন অর্জুন, নজর কাড়লেন পেশাদার মানসিকতায়

বিয়ের পরদিনই মাঠে ফিরলেন অর্জুন, নজর কাড়লেন পেশাদার মানসিকতায়

সানিয়া চন্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরের দিনই ক্রিকেট মাঠে ফিরলেন শচীন-পুত্র অর্জুন তেণ্ডুলকর। আইপিএলের প্রস্তুতির অংশ হিসেবে তিনি ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি কাপে খেলতে নামেন। বিয়ের রেশ কাটতে না কাটতেই ব্যক্তিগত জীবনের চেয়ে পেশাদার দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ায় ক্রীড়ামহলে প্রশংসিত হচ্ছেন অর্জুন।

যদিও এই ম্যাচটি ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে অর্জুনের জন্য সুখকর ছিল না। ব্যাট হাতে ১৪ বলে মাত্র ৯ রান করার পাশাপাশি বল হাতে এক ওভারে ২০ রান দিয়ে উইকেটহীন থাকেন তিনি। ম্যাচটিতে দল পরাজিত হলেও, বিয়ের ঠিক পরের দিনই মাঠে ফেরার এই পেশাদার মানসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *