বিরাটকে সিংহাসনচ্যুত করলেন রোহিত! কেকেআরের বিরুদ্ধে ইডেন কাঁপানো ইনিংসেই ইতিহাস হিটম্যানের
March 30, 202612:00 pm

৩৮ বছরের ‘তরুণ’ রোহিতের ব্যাটে ছক্কার বৃষ্টিতে দিশেহারা কলকাতা নাইট রাইডার্স। সেঞ্চুরি হাতছাড়া হলেও রোহিত শর্মার ৭৮ রানের বিধ্বংসী ইনিংসের দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিরাট কোহলির বহুদিনের এক অনন্য রেকর্ড। ২২০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্সকে অবিশ্বাস্য জয় এনে দিলেন হিটম্যান ও রায়ান রিকেলটন জুটি। আইপিএলের ইতিহাসে নির্দিষ্ট একটি দলের বিরুদ্ধে এখন সর্বোচ্চ রানের মালিক ভারত অধিনায়ক। কোহলির ১১৫৯ রানের গণ্ডি টপকে রোহিত এখন ১১৬১ রানে দাঁড়িয়ে। শুধু রেকর্ড ভাঙাই নয়, আইপিএলে ৫০টি হাফসেঞ্চুরির ক্লাবেও ঢুকে পড়লেন তিনি। সমালোচকদের মোক্ষম জবাব দিয়ে রোহিত বুঝিয়ে দিলেন, টি-২০ ফরম্যাটে এখনও তিনিই আসল বস।