বিশ্বকাপ জয়ের পর স্ত্রী চারুলতার উদ্দেশ্যে সঞ্জু স্যামসনের আবেগঘন খোলা চিঠি
March 9, 20267:56 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্তের পর স্ত্রী চারুলতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। সামাজিক মাধ্যমে স্ত্রীকে ‘পন্ডাত্তি’ বা জীবনসঙ্গিনী সম্বোধন করে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি। দীর্ঘ বছরের পথচলায় পাশে থাকার জন্য এবং ক্রিকেটের প্রতি তাঁর নিবেদনকে সম্মান জানানোর জন্য স্ত্রীকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান এই তারকা ব্যাটার।
সঞ্জু তাঁর বার্তায় উল্লেখ করেন যে জীবনের চড়াই-উতরাই ও কঠিন সময়ে চারুলতা কখনও তাঁর হাত ছাড়েননি। ক্রিকেটের প্রতি সঞ্জুর যে গভীর টান, তার সঙ্গে মানিয়ে নিয়ে সংসার সামলানোর জন্য তিনি স্ত্রীর প্রতি কৃতজ্ঞ। মাঠের লড়াই শেষে এই জয়কে পরিবারের ত্যাগের ফসল হিসেবেই দেখছেন স্যামসন যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।