বিশ্বজয়ের পর সাধারণের ভিড়ে ছদ্মবেশে ট্রেনে চড়ে বাড়ি ফিরলেন শিবম দুবে

বিশ্বজয়ের পর সাধারণের ভিড়ে ছদ্মবেশে ট্রেনে চড়ে বাড়ি ফিরলেন শিবম দুবে

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর শিবম দুবে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করেন। ফাইনালের মঞ্চে গুরুত্বপূর্ণ ইনিংস খেলা এই অলরাউন্ডার আহমেদাবাদ থেকে মুম্বই ফেরার জন্য বিমানের অপেক্ষা না করে ট্রেনকেই বেছে নেন। পরিবারের সঙ্গে দ্রুত দেখা করার টানে থার্ড এসি কোচে সাধারণ যাত্রীদের মতোই ভ্রমণ করেন তিনি। ট্রেনের ভেতরে যাতে কেউ চিনতে না পারে, সেজন্য টুপি, মাস্ক এবং ফুল হাতা টি-শার্ট পরে পুরোপুরি ছদ্মবেশ ধারণ করেছিলেন এই ‘ফ্যামিলি ম্যান’।

ভোরবেলার ট্রেনে ওঠার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করেন শিবম। স্ত্রী অঞ্জুমের সংকেত পেয়ে ট্রেন ছাড়ার মাত্র পাঁচ মিনিট আগে দ্রুত কামরায় উঠে পড়েন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও এক বন্ধু। মুম্বই পৌঁছানোর আগে পুলিশকে বিষয়টি জানানো হলে তাঁরা নিরাপত্তার ব্যবস্থা করেন। বিশ্বজয়ের পর এমন সাদামাটাভাবে বাড়ি ফেরা দেখে পুলিশ কর্মীরাও অবাক হয়ে যান। নিজের দুই সন্তান আয়ান ও মেহউইশের কাছে পৌঁছানোর এই রোমাঞ্চকর অভিজ্ঞতা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *