ভারতকে স্বাগত জানাতে আয়ারল্যান্ড সফর স্থগিত করল বিসিবি

ভারতকে স্বাগত জানাতে আয়ারল্যান্ড সফর স্থগিত করল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপড়েন কাটাতে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী সেপ্টেম্বরে নির্ধারিত আয়ারল্যান্ড সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে তারা। মূলত ওই সময়ে ঘরের মাঠে ভারতের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ সাদা বলের সিরিজ আয়োজন করাই বিসিবির প্রধান লক্ষ্য।

ক্রিকেট আয়ারল্যান্ডের সাথে আলোচনার পর দুই বোর্ড পারস্পরিক সম্মতিতে ২০২৭ সাল পর্যন্ত এই সফর পিছিয়ে দিয়েছে। তবে ভারতের বিপক্ষে সিরিজটি এখনো চূড়ান্ত হয়নি; এটি বর্তমানে ভারত সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমতি মিললে ২৮ আগস্ট ভারতীয় দল বাংলাদেশে আসবে এবং ১ সেপ্টেম্বর থেকে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

২০২৭ ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকা বাংলাদেশের জন্য আবশ্যিক। বর্তমানে নবম স্থানে থাকা টাইগারদের জন্য ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই র‍্যাঙ্কিং পয়েন্ট সুসংহত করতে এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ তৈরি করতেই আয়ারল্যান্ড সফর বাতিলের এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *