ভারতীয় ফুটবলে বাঙালি রহিম ও ‘বিদেশি’ রায়ান, হংকং লড়াইয়ের আগে বড় চমক খালিদ জামিলের
March 24, 20267:41 pm

এশিয়ান কাপ থেকে ছিটকে গেলেও হংকংয়ের বিরুদ্ধে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে ভারত। ৩১ মার্চের এই ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ খালিদ জামিল। দলে একমাত্র বাঙালি হিসেবে জায়গা পেয়েছেন রহিম আলি। তবে সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় হওয়া রায়ান উইলিয়ামস। বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারলেও হংকং ম্যাচে মাঠে নামছেন এই ‘বিদেশি’ ফুটবলার।
কোচ খালিদ জামিল খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটেননি। দলে ইস্টবেঙ্গলের ৩ জন এবং মোহনবাগানের ৫ জন ফুটবলার রয়েছেন। গোলরক্ষক হিসেবে গুরপ্রীত সিংহ সান্ধু, বিশাল কাইতদের পাশাপাশি রক্ষণভাগে আনোয়ার আলি ও সন্দেশ জিঙ্ঘনের মতো অভিজ্ঞদের রাখা হয়েছে। মাঝমাঠ ও আক্রমণভাগেও থাকছে শক্তিশালী লাইনআপ। কোচিতে বিশেষ প্রস্তুতি শিবিরের পরই মাঠে নামবে ব্লু টাইগাররা।
ভারতের ২৩ জনের চূড়ান্ত দল
- গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, অ্যালবিনো গোমস, বিশাল কাইত।
- ডিফেন্ডার: আনোয়ার আলি, সন্দেশ জিঙ্ঘন, রাহুল বেকে, আকাশ মিশ্র, নিখিল পুজারি, নাওরেম রোশন সিংহ, অভিষেক সিংহ টেকহাম, বিজয় ভার্গিস।
- মিডফিল্ডার: আশিক কুরিয়ান, দানিশ ফারুক ভাট, জিকসন সিংহ, সাহাল আবদুল সামাদ, লালেংমাউইয়া রালতে।
- ফরোয়ার্ড: রহিম আলি, রায়ান উইলিয়ামস, এডমুন্ড লালরিনডিকা, ফারুখ চৌধরি, লালিয়ানজ়ুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিংহ।